কোটা আন্দোলন: ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

চাকরিতে কোটা বাতিলের ও সংস্কারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (৬ জুলাই) বেলা ১১টা ৭ মিনিটে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা।

বিক্ষোভের ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দুপুর ১২টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট হয়ে প্যারিস রোডে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই দলবেঁধে ও বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।