তাসকিনের কাছে হার শরিফুলের

তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্সের কাছে হারল শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। টানটান উত্তেজনার ম্যাচটি ২ রানে জিতে নিয়েছে কলম্বো।

আগে ব্যাট করে কলম্বো ১৯৯ রান দাঁড় করিয়েছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন গ্লেন ফিলিপস। তার ব্যাট থেকে আসে ৬ চার ও ৩ ছক্কা। এছাড়া অ্যাঞ্জেলো পেরেরা ৩৮ রান করেন।

ক্যান্ডির হয়ে দুশমন্থ চামিরা সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। তিনি খরচ করেন ৪ ওভারে ৪০ রান। ৪৩ রান খরচায় ২ উইকেট নেন শরিফুল।

জবাবে ১৯৭ রান তুলতেই থেমে যায় ক্যান্ডি। সর্বোচ্চ ৫৬ রান করেন মোহাম্মদ হারিস। ৪৭ রান করেন আন্দ্রে ফ্লেচার। 

মাথিশা পাথিরানা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। তাসকিনের ঝুলিতে যায় ১ উইকেট।