ইসরায়েলি বন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিল হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম ধাপে হওয়া সমঝোতার ১৬ দিন পর এমন সম্মতি জানিয়েছে সংগঠনটি। আজ শনিবার হামাসের এক জ্যেষ্ঠ

স এ ক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছে। তা হলো- সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রথম ধাপে ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে। 

এ বিষয়ে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয়, তবে এর মধ্য দিয়ে চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে। আর এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার ৯ মাসের যুদ্ধের অবসান হতে পারে।

 

এদিকে এখনই সমঝোতায় পৌঁছানোর মতো সত্যিকারের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের আলোচকদলের সংশ্লিষ্ট একটি সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটির এমন মন্তব্যে মূলত ইসরায়েলের আগের অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। এর আগে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছিল ইসরায়েল।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে দেশটির ২৫০ নাগরিককে জিম্মি করে হামাস। ইসরাইলের দাবি, হামাসের সেই হামলায় অন্তত ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন এবং এর জবাবে সেদিন থেকে গাজায় হামলা শুরু করে হামাস।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, উপত্যকাজুড়ে ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি।