দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি নতুন ধারাবাহিক তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন' যার বাংলা নাম দেয়া হয়েছে ‘ভালোবাসা ফিরে এলো'। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় ।
যেইনেপকে ফাতিহ'র পরিবারের সবাই মেনে নিলেও ফাতিহ'র মা মুকাদ্দেস কোনওভাবেই যেইনেপকে তার পুত্রবধু হিসেবে মেনে নিতে পারছেনা। সে এখনো যেইনেপকে তাড়িয়ে দিয়ে তার পছন্দের ইরেমকে ছেলের বউ বানাতে চাইছে। অন্যদিকে যেইনেপের বাবাও যেইনেপ আর ফাতিহ'র এই সম্পর্ক মেনে নিতে চাইছেনা। কিন্তু ফাতিহ'র দাদি-মা নতুন করে আনুষ্ঠানিকভাবে শেভকেত রেইসের কাছে ফাতিহ আর যেইনেপের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সেখানেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। শেভকেত রেইস চোখের বদলে চোখ চাইছে।
মানে যেইনেপ আর ফাতিহ'র সম্পর্ক মেনে নেয়ার বিনিময়ে ফাতিহ'র বোন সেলিনকে ওরহানের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এই অসম প্রস্তাবের কথা শুনে দুই পরিবারের সবাই বিস্মিত! দুই পরিবারের কেউই শেভকেত রেইসের এই প্রস্তাব মেনে নিতে পারেনি। পরবর্তিতে ফাতিহ'র বাবা ফেহমি শেকেরজিযাদে যেইনেপের বাবা শেভকেত রেইসের সাথে আলোচনার মাধ্যমে ঝামেলাটা মেটাতে এসে জানতে পারে তার মেয়ে সেলিন অপহরণ হয়েছে।
শেভকেত ফেহমি'র সামনে সেলিন'কে অপহরণের কথা স্বীকার করলেও থানায় গিয়ে পুলিশের সামনে তা অস্বীকার করে। এভাবে বিভিন্ন নাটকিয়তার মাধ্যমে গল্পটা নানা দিকে মোড় নিচ্ছে। এসব নাটকীয়তা আর রহস্য দেখা যাবে দীপ্ত টিভির পর্দায়।