বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় বিকেলে ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছলে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান।
দ্বিপাক্ষিক আলোচনায় মূলত রোহিঙ্গা ইস্যু, ব্যবসা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রী নথি বিনিময় প্রত্যক্ষ করেন।
চীনে দ্বিপক্ষীয় সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন তিনি। এর আগে সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।