ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সিলবার প্লে বাটন পেয়েছে দেশের জনপ্রিয় দায়িত্বশীলদের পত্রিকা দৈনিক দেশ রূপান্তর । প্রতিষ্ঠানটির দেশ রূপান্তর ইউটিউব চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় এই বাটনটি দেওয়া হয়েছে।
ইউটিউব থেকে ডাকযোগে সিলভার প্লে বাটনটি পাঠানো হয়। পরে আজ বুধবার বাটনটির মোড়ক উন্মোচন করেন দেশ রূপান্তের সম্পাদক মোস্তফা মামুন।
এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের ডিজিটাল প্রধান আপেল মাহমুদ ,দেশ রূপান্তরের প্রধান আলোকচিত্রী সাহাদাত পারভেজ, হিসাব রক্ষক প্রধান দেলোয়ার হোসেন, ব্র্যান্ড ম্যানেজার আমিনুল ইসলাম বাদল ডিজিটাল এবং অনলাইন কো অর্ডিনেটর আবুল বাশার শিকদার, ডিজিটাল প্রযোজক লিটু হাসান, মাল্টিমিডিয়া রিপোর্টার নিহার সরকার অংকুর এবং ডিজিটাল ডিপার্টমেন্টের অন্যান্যরা।