পরমব্রতর কথা হজম করতে অনেক সময় লেগেছে : পরীমণি

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯:০৩ পিএম

পরীমণিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাঁকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনিও খুব ভালো করবেন। তাঁর যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। 

সম্প্রতি ঢাকায় নিজের চলচ্চিত্রের প্রচারে এসে ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এমন কথা বলেছিলেন। পরমব্রতর কথা পরীমনির কান পর্যন্ত পৌঁছে গেছে। শুরুতে অবশ্য বিশ্বাস করছিলেন না পরীমনি, আদতেও পরমব্রত এমন কথা বলতে পারেন কি না। এ নিয়ে জানালেন প্রতিক্রিয়া।

পরীমণি বললেন, ‘তিনি আমার সম্পর্কে বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট- এ কথার গভীরতা ধরতে পারিনি। কথাটা হজম করতে আমার অনেক সময় লেগেছে। খবরের ভিডিওতে তার বক্তব্য বারবার টেনে টেনে দেখছি। মানুষকে কীভাবে প্রশংসা করতে হয়, আমরা তা শিখতে পারিনি। পারি অপমান করতে।

পরীমনি বলেন, ‘পরমব্রতর মতো শিল্পী যখন এভাবে কথা বলেন, তখন যে ভালোটা লাগে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত চমৎকার এবং মায়া দিয়ে বললেন যে বিশ্বাস করতেও সময় লেগেছিল।’

পরমব্রতর কাছ থেকে এমন প্রশংসা শুনে মন খারাপ হয় পরীমনির। নিজেকে নিয়ে নতুনভাবে ভাবছেন তাই। পরমব্রতর কথার মান যেন রাখতে পারেন, সেই চেষ্টাও করবেন—এমনটাই জানালেন।

দেশের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আজব কারখানা’-র প্রচারে স্ত্রীকে নিয়ে ঢাকায় টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশে এসেই এদেশের অভিনয়শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় অভিনেতাকে। তবে তারমধ্যে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে বিশেষ মন্তব্য করেন তিনি। 

পরমব্রত বলেন, পরীমণিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনি খুব ভালো করবেন, আমার মনে হয়। 

তিনি আরও বলেন,পরীর যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। তাকে আরও ভালোভাবে ব্যবহার করা হলে তিনি আরও ভালো করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত