শৈলকুপায় মোটরসাইকেল উল্টে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাটফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হাটফাজিলপুর বাজারে যাচ্ছিলেন উপজেলার বোড়ামারা গ্রামের রমিজ উদ্দিন। ঘটনাস্থলে পৌঁছলে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে।