সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এই ইস্যু নিয়ে দেশ জুড়ে চলা আলোচনায় এই গাড়িচালককে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন নায়ক।
ফেসবুকে তিনি লিখেন, ‘আমি অঙ্কে ফেইল করেছিলাম। কোথায় ছিলেন তখন? ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেইল করব না। আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন।’
আবেদ আলীকে তার সঙ্গে যোগাযোগ করতে দিয়েছেন ইনস্টাগ্রাম, ব্যক্তিগত আইডি ও পেজের লিংকও। বাপ্পির এই রসিকতায় হাস্যরসের সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে। যদিও কেউ কেউ আবার সমালোচনাও করছেন। বাপ্পির কাছে এমন পোস্ট আশা করা যায় না বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
এর আগে বিসিএস প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন চঞ্চল চৌধুরীও।