কাউকে না জানিয়ে অকেটা গোপনেই গত মাসে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এভাবে হঠাৎ করে নায়কের আমেরিকা যাওয়ায় নানা গুঞ্জন শুরু হয় চলচ্চিত্র ও দর্শকমহলে। অনেকে বলেছেন, বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আবার অন্য এক দল বলেছে হাতে কাজ না থাকায় বেকারত্ব ঘোচাতে আমেরিকায় স্থায়ী হচ্ছেন তিনি। এই চর্চার মধ্যেই গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এ অভিনেতা। দেশে এসে এসব কানাঘুষার জবাব দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন বাপ্পী। স্পষ্ট জানিয়ে দিলেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি।
যুক্তরাষ্ট্র সফরের কারণ জানিয়ে বাপ্পী বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়। বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি।
এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই তারকা। তিনি বলেন, অনেকে বলছেন- বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে চলে গেছেন তিনি। আমি সেসব মানুষকে জানাতে চাই, সিনেমার কাজ ছাড়াও চলতে পারে বাপ্পী।
মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি সেখানে চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরে এলাম।
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির সতর্কতামূলক নির্দেশনা
জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত