উইম্বলডন ফাইনালে আবার জকোভিচকে হারালেন আলকারাজ

এবার উইম্বলডনের ফাইনালে উঠে কার্লোস আলকারাজ বলেছিলেন গেলবার যেমনটি খেলেছিলেন তার চেয়ে ভালো করতে চান। নিজের কথা রেখেছেন আলকারাজ। গতবার উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচকে হারাতে পাঁচ সেট পর্যন্ত যেতে হয়েছিল তাকে।

রবিবার ফাইনালে তৃতীয় বাছাই আলকারাজ ৬-২, ৬-২, ৭-৬ (৭/৪) গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই জকোভিচকে। প্রথম দুই সেট সহজে জিতলেও তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে ঠিকই জয় তুলে নেন আলকারাজ।

এটি আলকারাজের টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপা। ক্যারিয়ারে চতুর্থবার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন স্প্যানিশ টেনিস তারকা আলকারাজ। উইম্বলডনে এ নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইলেন আলকারাজ।

২১ বছরের আলকারাজ তরুণ হিসেবে একই বছরে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জয়ের কীর্তি গড়লেন।

আলকারাজের কাছে হারের ফলে রজার ফেদেরারের ৮ উইম্বলডন জয়ের রেকর্ড ছোয়া হলো না জকোভিচের। তিনি জিতেছেন ৭টি। জকোভিচ জিতলে ফেদেরারের রেকর্ডে ভাগ বসাতেন।

২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচের ২৫তম শিরোপাv অপেক্ষাটা আরও বাড়লো।