অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের অধিনায়ক করা হয়েছে সাহিবজাদা ফারহানকে। ২৮ বছর বয়সী ফারহান পাকিস্তানের হয়ে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ডানহাতি এই ব্যাটার ৫৮ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরিসহ ৪ হাজার ৪০১ রান করেছেন।
এই সফরে ডারউইনে দুটি ৫০ ওভারের ম্যাচ ও ৯ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার কথা রয়েছে পাকিস্তান শাহিনসের। সাদা বলের সিরিজের অধিনায়কের নাম যথাসময়ে ঘোষণা করা হবে। পিঠের ইনজুরির কারণে সফর থেকে ছিটকে যাওয়ায় স্পিনার ফয়সাল আকরামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ফাস্ট বোলার হুনাইন শাহকে।
পাকিস্তান শাহিনস স্কোয়াড : সাহিবজাদা ফারহান (অধিনায়ক), হুনাইন শাহ, হাসিবুল্লাহ, কামরান গুলাম, কাশিফ আলী, খুররম শাহজাদ, মেহরান মুমতাজ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মুবাসির খান, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির ও উমর আমিন।