ঐশ্বরিয়ার প্রতি ‘অভিমানে’ বিয়েবাড়ি ছেড়ে যা বললেন অমিতাভ

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন বচ্চন পরিবার। জয়া-অমিতাভের সঙ্গে ছিলেন শ্বেতা, নিখিল নন্দা, অগস্ত্য ও নভ্যা। অভিষেক বচ্চন আসেন মা-বাবার সঙ্গেই। মেয়ে আরাধ্যাকে নিয়ে বিয়েতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। তবে তাঁরা এসেছিলেন আলাদা। বচ্চনদের সঙ্গে কোনো ছবিই তোলেননি তারা।

শনিবার ভোরে অমিতাভ বচ্চন তার সামাজিকমাধ্যমে বিগ বি লেখেন, ‘একটি গৌরবময় বিয়ে থেকে ফিরে আসা এবং দীর্ঘ সময় পর জনসমক্ষে আসার অনুভূতি, ভালোবাসা এবং স্নেহ, যা আমি পুরোনো পরিচিতদের সঙ্গেই ভাবতে পারি। তাদের চেহারায় হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মেলামেশা, আন্তরিকতা ও স্নেহ সেই আগের মতোই রয়েছে।’

তিনি আরও লেখেন, এটাই জীবন... মেলামেশা ও ভালোবাসা এবং যত্ন… অদ্ভুত যে একে অপরের কাছে গুরুত্বপূর্ণ এই ছোট ছোট জিনিসগুলো রয়ে যায়, কিন্তু সেগুলোর সঙ্গে জড়িত মানুষগুলো হারিয়ে যায় বা ভুলে যায়। সত্যিকারের ভুলে যাওয়াও আসলে নয়, বরং পেছনে রাখা। এবং তখনই মনে করা হয়, যখন তাদের সেগুলোর দরকার পড়ে। নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন কার ওপর অভিমান করে একথা লিখলেন অভিতাভ বচ্চন। 

উল্লেখ্য, অনন্ত-রাধিকার বিয়ে হয়েছে ১২ জুলাই শুক্রবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাদের বিয়ের আসর। তিন দিন ধরে চলছে এ বিয়ের উৎসব। ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ। আজ ১৪ জুলাই ছিল রিসেপশন। 

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশের নামিদামি তারকা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য ব্যক্তিরা। একাধিক হাইপ্রোফাইল অতিথি এসেছিলেন মুম্বাইতে। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিসরা। আমেরিকা থেকে এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। এ ছাড়া আসেন আমেরিকান মডেল কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান। আরও এসেছিলেন ঐশ্বরিয়া রাই, সালমান খান, রেখা, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, শাহরুখ খানের মতো বহু তারকা। যাদের ব্যক্তিগত সম্পর্ক একসময়ে বহু মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

আম্বানি পরিবারের মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়ার আগমন, তবে দেখা যায়নি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলতে। ঐশ্বরিয়া এবং তার স্বামী অভিষেক বচ্চন এসেছিলেন। মিডিয়ার সামনে আলাদাভাবে ছবি তুলেছেন তারা। এরপর আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। বচ্চন পরিবার দ্বিধাবিভক্ত, স্পষ্ট বিয়ের আসরে। এ দিন অমিতাভ, জয়া হাতে হাত রেখে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে শ্বেতা নন্দা, জামাই নিখিল নন্দা, ছেলে অভিষেক বচ্চনকে। বিগ বি সারাক্ষণ একমাত্র জামাইকেই আগলে রেখেছেন। এক ফ্রেমে ছবিও তুলেছেন সবাই। নেই বচ্চনবধূ ঐশ্বরিয়া। নেই মানে, তিনি ফ্রেমেও নেই। পরিবারের সঙ্গে আসরেও নেই। বেশ কিছুক্ষণ পর তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে এলেন। মেয়ের সঙ্গে ছবি তুললেন। তারপর পা রাখলেন বিয়েবাড়িতে। 

তারা সালমান খান-ঐশ্বরিয়া রাইকে ফের মেলানোর চেষ্টা করেছেন। তাদের দুজনের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে— সালমানের হাত ধরে থাকতে। এমনকি অনেক অনুষ্ঠানেই সালমান ও ঐশ্বরিয়ার উপস্থিতি প্রথমবারের মতো এমন ঘটনা নয়।