ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাবির শহীদুল্লাহ হলের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
আহত শিক্ষার্থীদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, কত শিক্ষার্থী আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।