কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুনবাজার মহাসড়ক অবরোধ করেছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের আন্দোলনে কুড়িল, প্রগতি সরণি, নতুন বাজার, বাড্ডা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের রাস্তা অবরোধ কর্মসূচি পালনের কারণে নতুন বাজার এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা নিয়ে নতুন বাজার এলাকায় অবস্থান করছে।