প্রতি জেলায় থাকবে এফবিসিসিআইয়ের স্বেচ্ছাসেবক দল

দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনায় প্রতি জেলায় প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম বা স্বেচ্ছাসেবক দল তৈরি করতে যাচ্ছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে প্রতিটি জেলা চেম্বারে তৈরি করা হচ্ছে সেফটি সেল। যার মাধ্যমে প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেনপন্স টিম পরিচালতি হবে। এসব স্বেচ্ছাসেবক দল জেলা প্রশাসনের অধীনে দুর্যোগ আইন, এসওডি এবং স্বেচ্ছাসেবক গাইডলাইন অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে।

গতকাল মঙ্গলবার এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ‘ডিস্ট্রিক্ট চেম্বার অ্যাসেসমেন্ট টুল অ্যান্ড প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম ম্যানেজমেন্ট গাইডলাইন’ শীর্ষক এক কর্মশালায় এ কথা জানানো হয়।