শুধু কোটা নয় গোটা দেশেই সংস্কার চান রোমান সানা

জাতীয় দল থেকে কিছুদিন আগে আচমকা অবসর নিয়েছিলেন রোমান সানা। এরপর অবশ্য আবার ফিরেও এসেছেন। দেশের চলমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন এ আরচার।

রোমান সানার ফেসবুক পোস্ট

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে রোমান সানা লিখেছেন, 'শুধু কোটা নয়; গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন!'। এর দুদিন আগেও তিনি এ বিষয় নিয়ে পোস্ট দেন।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও এ বিষয়ে উদ্বেগ জানিয়ে পোস্ট দেন।