টাচ কন্ট্রোল এলো এক্সবক্স রিমোট প্লে অ্যাপে

মোবাইল প্ল্যাটফর্মের জন্য এক্সবক্স রিমোট প্লে অ্যাপে নতুন ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এখন থেকে ব্যবহারকারীরা কন্ট্রোলারের পরিবর্তে টাচ কন্ট্রোল ফিচারের মাধ্যমে রিমোট প্লে অ্যাপটিতে গেম খেলতে পারবে। কোনো কন্ট্রোলার কানেক্ট করা ছাড়াই মোবাইল ব্যবহারকারীরা যাতে অ্যাপ ব্যবহার করে গেম খেলতে পারে, সে কারণেই ফিচারটি এনেছে এক্সবক্স। মাইক্রোসফটের লক্ষ্য সরাসরি গেমারদের মোবাইল স্ক্রিনে নিরবচ্ছিন্ন এক্সবক্স গেমিংয়ের অভিজ্ঞতা দেওয়া। ফিচারটি গেমারদের অন স্ক্রিন টাচ কন্ট্রোল ব্যবহার করে তাদের কসসোল থেকে স্মার্টফোর স্ট্রিমিং করা গেমগুলো নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এর আগে গেমারদের তাদের ফোনে স্ট্রিমিং কনসোল গেম খেলতে এক্সবক্সের নিজস্ব বা থার্ডপার্টি কন্ট্রোলার ব্যবহার করতে হতো। মাইক্রোসফট আশা করছে, নতুন ফিচারটি রিমোট প্লে গেমারদের কাছে এক্সবক্স গেমিংকে আরও উপভোগ্য করে তুলবে। বর্তমানে টাচ কন্ট্রোল ফিচারটি বেটা ভার্সনে রয়েছে।