বাংলাদেশে নিযুক্ত বহুল আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকা ছেড়েছেন। পিটার হাস দুই বছর ৪ মাস বাংলাদেশে ছিলেন। গত সোমবার (২২ জুলাই) মধ্যরাতে নির্ধারিত মিশন শেষে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে ভেরিফায়েড ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পিটার হাস বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
একইসঙ্গে পোস্টে মার্কিন দূতাবাসের একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস, যা বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত।