পিটার হাস এখন কক্সবাজারে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

কক্সবাজারে পৌঁছেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। তার সঙ্গে আরও ২ ব্যক্তি রয়েছেন। এরা দুই জন হলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।

সূত্র মতে, পিটার হাস মহেশখালী উপজেলার ৩০ শয্যাবিশিষ্ট Hope Excelerate Hospital পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-158 ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরে আসবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত