আজ স্বর্ণ পদকের মীমাংসা যেসব ইভেন্টে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাল রাতে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। মাঠের খেলা অবশ্য শুরু হয়ে গিয়েছিল দুদিন আগ থেকেই। আজ থেকে শুরু হবে পদক জেতার লড়াই। কারও গলায় হয়তো উঠবে স্বর্ণ পদক। একটুর জন্য আফসোসে পুড়বেন কেউ কেউ। তারকা থেকে মহাতারকা হয়ে উঠবেন কেউ। আজ যেসব ইভেন্টে পদকের নিষ্পত্তি হবে, চলুন দেখে নেওয়া যাক।

শুটিং

১০ মি. এয়ার রাইফেল মিশ্র দলগত, দুপুর ২:৩০

ডাইভিং

নারী সিনক্রনাইজড ৩ মি. স্প্রিংবোর্ড, দুপুর ৩:০০

রোড সাইক্লিং

নারী ব্যক্তিগত টাইম ট্রায়াল, সন্ধ্যা ৬:৩০
পুরুষ ব্যক্তিগত টাইম ট্রায়াল, রাত ৮:৩০

স্কেটবোর্ডিং

পুরুষ স্ট্রিট ফাইনাল, রাত ৯:০০

জুডো

নারী ৪৮ কেজি ফাইনাল, রাত ৯:০০
পুরুষ ৬০ কেজি ফাইনাল, রাত ৯:৩০

রাগবি সেভেনস

পুরুষ ফাইনাল, রাত ১১:৪৫

সাঁতার

পুরুষ ৪০০ মি. ফ্রিস্টাইল, রাত ১২:৪২
নারী ৪০০ মি. ফ্রিস্টাইল, রাত ১২:৫২
নারী ৪×১০০ মি. ফ্রিস্টাইল রিলে, রাত ১:৩০
পুরুষ ৪×১০০ মি. ফ্রিস্টাইল রিলে, রাত ১:৪০

ফেন্সিং

নারী ইপেই ব্যক্তিগত ফাইনাল, রাত ১:৩০
পুরুষ স্যাবর ব্যক্তিগত ফাইনাল, রাত ১:৫৫