চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্ক, হারের পর কান্না গফের

যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফের অলিম্পিকের পদক জয়ের স্বপ্ন শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডে তিনি ক্রোয়েশিয়ান প্রতিদ্বন্দ্বি ডোনা ভেকিচের বিপক্ষে ২-০ সেটে হেরে যান। তাতে কোয়ার্টার ফাইনালে যাচ্ছেন ভেকিচ। পদক জয়ের লড়াইয়ে যাওয়ার আগেই অলিম্পিক যাত্রা শেষ হওয়ায় কান্নায় ভেঙে পড়েন গফ।

প্রথম সেটে ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল পরের রাউন্ডে উঠতে চলেছেন গফ। কিন্তু ভেকিচ পাল্টা লড়াই করে টাইব্রেকে এগিয়ে যান। টুর্নামেন্টে এই প্রথম গফ একটি সেট ড্রপ করলেন। সেখান থেকে পরিস্থিতি ভালো হয়নি।

প্রথম সেটে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন সেই ধারা ধরে রাখতে না পারায় মেজাজ হারাচ্ছিলেন গফ। ফলে চেয়ার আম্পায়ারের সাথে তর্কেও জড়ান তিনি। আবেগাক্রান্ত হওয়ার পর ভেকিচের জয় পেতে বেশি সময় লাগেনি।