পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে আসন্ন চারদিনের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে এনামুল হক বিজয় ও তাওহিদ হৃদয়কে। বিজয় চার দিনের ম্যাচে আর হৃদয় নেতৃত্ব দেবেন ওয়ানডেতে।
পাকিস্তান সফরে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
৩১ বছর বয়সী বিজয় বাংলাদেশের হয়ে মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন তবে উদ্বোধনী ব্যাটসম্যানের প্রথম শ্রেণির রেকর্ড ভাল যেখানে তার গড় ৪৪।
এছাড়া ২৩ বছর বয়সী হৃদয় ২০২৩ সালের মার্চে অভিষেকের পর থেকে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের টপ অর্ডারে নিয়মিত ছিলেন। লিস্ট ‘এ’ ম্যাচে তার রান ৩ হাজার ২৪, তার গড় ৪৮।