আট বছর পর অলিম্পিক সোনা জিতলেন সারা

মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্ব রেকর্ডটা সারা শোস্ট্রমের। তবে কাল রাতে প্যারিসের লা ডিফেন্সে অ্যারেনায় ফাইনালে ফেবারিট ছিলেন না এই সুইডিশ তারকা। এবারের অলিম্পিক শুরুর মাত্র সপ্তাহখানেক আগেই যে এই ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন শোস্ট্রম। 

ফাইনালে সাত নম্বর লেনে সাঁতরানো ৩০ বছর বয়সী শোস্ট্রমই শেষ পর্যন্ত জিতলেন সোনা। অলিম্পিকে এটি তার দ্বিতীয় সোনা।

আট বছর আগে রিও ডি জেনিরোতে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছিলেন তিনি। এবার শোস্ট্রম সময় নিয়েছেন ৫২.১৬ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন প্রথম ৫০ মিটারে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের তোরি হুসকে (৫২.১৬)। 

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হংকংয়ের শোভান হহি হয়েছেন তৃতীয় (৫২.৩৩)।