নতুন রেকর্ড গড়ে কেটি লেডেকির সোনা জয়

মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ইতিহাসে অবিসংবাদিত সেরা কেটি লেডেকি। এই ইভেন্টের ইতিহাসের সেরা ২০টি সময়ই যুক্তরাষ্ট্র তারকার। 

এই ইভেন্টের অলিম্পিক রেকর্ডটাও ছিল তার। সেই লেডেকি কাল রাতে ১৫০০ মিটার ফ্রিস্টাইলের অলিম্পিক রেকর্ডটা নুতন করে লিখলেন প্যারিসে। 

অন্যসব প্রতিদ্বন্দ্বীকে বেশ পেছনে ফেলে ৩০ ল্যাপের রেসটা ১৫ মিনিট ৩০.০২ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন লেডেকি। যা টোকিওতে গড়া তার আগের রেকর্ডের চেয়ে ৫.৩৩ সেকেন্ড কম।

লেডেকির চেয়ে ১০.৩৩ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ফ্রান্সের আনাস্তাসিয়া কিরপিচনিকোভা। অলিম্পিকে লেডেকির এটি অষ্টম সোনা, সব মিলিয়ে ১২তম পদক।