নগরের খুলশী থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে অরুণা দা সিলভা নামে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ‘সানমার স্প্রিন ভিলা’র পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হলেও বিষয়টি জানাজানি হয় আজ ১ আগস্ট।
অরুণা দা সিলভা এশিয়ান গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যু ‘স্বাভাবিক’ বলে ধারণা করছে পুলিশ।
এ প্রসঙ্গে খুলশী থানার ওসি নেয়ামত উল্ল্যাহ বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।