নেত্রকোনার কলমাকান্দার ৬৮ পিস ইয়াবা ও ২৮ পিস নেশা জাতীয় ট্যাপেন্ডাডল বড়িসহ যুবলীগ নেতা শরীফ মাহমুদ সুমনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সুমন উপজেলা যুবলীগের সহসভাপতি।
জানা যায়, সুমন এর আগেও দুবার মাদকসহ গ্রেপ্তার হন। গতকাল উপজেলা সদরের রেন্ট্রিতলা মোড়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্ডাডল বড়িসহ তাকে আটক করে।
উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম বলেন, সুমন দীর্ঘদিন দলের কোনো কর্মকা-ে নেই। শুনেছি তিনি মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। আমরা সুমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, সুমন মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় মাদকের চারটি মামলা রয়েছে।