মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমানের নেতৃত্বে শোকাবহ আগস্ট শুরু উপলক্ষে শোক মিছিল করেছে মৌলভীবাজার আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বেরীরপাড় পয়েন্ট থেকে শুরু হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।
সংক্ষিপ্ত পথসভায় এমপি বলেন, এই ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রশিবির-জামায়াত প্রবেশ করে সাধারণ মানুষ আর শিক্ষার্থীদের হতাহত করেছে। দেশের সম্পদ মেট্রোরেল-বিটিভিতে এরা হামলা চালিয়েছে। তাই এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এ সংগঠনকে নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি।
তিনি নাশকতাকারীদের সতর্ক করে বলেন, মৌলভীবাজারে জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এখানে থাকবে আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সব নেতাকর্মীকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।