নাটোরে নাশকতা, সহিংসতা ও সংঘর্ষের অভিযোগে ৮ মামলায় বিএনপি, জামায়াতের ১২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) সকালে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাটোর জেলায় ৮ মামলায় গত ১৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিএনপি, জামায়াত-শিবিরের ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম প্রমুখ।