কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ওপর হত্যা, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়সঙ্গত দাবিগুলোর সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তারা।
শনিবার (৩রা আগস্ট) নিপীড়ন বিরোধী শিক্ষকসমাজের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন শিক্ষক এক যৌথ বিবৃতি দেন
বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সাথে লক্ষ করছি যে, গত ১৫ জুলাই ২০২৪ থেকে দেশে প্রথমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পরবর্তীকালে দেশের সর্বত্র বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ওপর হত্যা, নিপীড়ন ও নির্যাতনের নজিরবিহীন ঘটনা ঘটছে। এযাবৎ অন্তত দুইশত জনের অধিক মৃত্যুর খবর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্তৃক নিশ্চিত করা হয়েছে। গুলিতে ও আঘাতে অনেকে ইতোমধ্যে চোখ হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন ছাত্রহত্যা ও ছাত্রনিপীড়নের ঘটনা স্বাধীনতা যুদ্ধের সময় ব্যতীত কোনো সময়ে এমনকি কোনো সামরিক সরকারের সময়েও ঘটার নজির নেই।
বরিশাল বিশ্ববিদ্যালয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা একইরূপ হামলার শিকার হয়েছে। রাষ্ট্রের জনগণের পয়সায় কেনা বন্দুকের বুলেটে এভাবে শিশু, নারী ও ছাত্রজনতার বুক ঝাঁঝরা হয়ে যাওয়ার ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। এমন ঘটনার প্রতি ঘৃণায় আমাদের সমগ্র অস্তিত্ব ছি ছি করছে।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা অবিলম্বে এই সকল নিপীড়ন বন্ধের দাবি জানাই। একইসাথে তে হবে। আবু সাঈদ-সহ সকল হত্যার বিশ্বাসযোগ্য তদন্তের মাধমে দ্রুত বিচার দাবি করছি। বিশেষ করে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর যে দৃশ্য দেশের কোটি কোটি মানুষ দেখেছে, সেই কোটি মানুষের দেখা সত্যকে সরিয়ে দিয়ে পুলিশের এফআইআরে যে নির্লজ্জ মিথ্যাচার করা হয়েছে এমন জঘন্য সকল মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।
একইসাথে শিক্ষার্থী হয়রানি ও শিক্ষার্থী নিপীড়ন বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দিয়ে অতিসত্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্রসমাজের দাবির সাথেও আমাদের একাত্মতা ঘোষণা করছি।
নিপীড়ন বিরোধী শিক্ষকসমাজের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন শিক্ষকরা হলেন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান,সহযোগী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক সায়েমা আক্তার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুসহসিন উদ্দিন, সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, সহকারী অধ্যাপক খাদিজা আক্তার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক শ্যামোলিমা শহীদ খান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানিয়া ইসলাম, সহকারী অধ্যাপক সোহেলী জাহান, সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক উন্মেষ রায়, প্রভাষক তাইয়্যেবুন নাহার হিমি, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক শায়েলা হক, সহকারী অধ্যাপক মো. হাসিব
সহকারী অধ্যাপক ড. মো. জিয়াসমিন খাতুন, সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম, প্রভাষক ইমরুল হাসান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভির আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোহেল রানা , লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান , সহকারী অধ্যাপক রাশেদ মোশাররেফ, সহকারী অধ্যাপক হোসনে আরা ডালিয়া,
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা , কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের তাসনিম জেরিন, প্রভাষক মোমতাহিনা মিত , প্রভাষক ফারজানা মাহবুব মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু ও সহযোগী অধ্যাপক ড. মনোয়ারা বেগম,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম ,সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জিহাদ , পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসাইন।