আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে রিকশাচালকেরাও অংশ নিয়েছেন। দিচ্ছেন স্লোগানও। আজ শনিবার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরের দিকে এ দৃশ্য দেখা যায়।
শহীদ মিনারের পাশে বেশ কিছু রিকশা নিয়ে অবস্থান করছেন চালকেরা। নিজের রিকশার ওপর বসেই তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।
তাদের স্লোগানের মধ্যে রয়েছে ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরা।