সেন্ট লুসিয়ার সোনার মেয়ে জুলিয়েন

অলিম্পিকে প্র সেন্ট লুসিয়াকে প্রথম সোনা এনে দিলেন জুলিয়েন আলফ্রেড। সেন্ট লুসিয়ার ইতিহাসে যে কোনো ঘরানার খেলায় এটাই প্রথম অলিম্পিক সোনা। শুধু তাই নয়, প্রথম পদকও বটে! তাই রীতিমতো ইতিহাসে নাম লেখালেন জুলিয়েন।

প্যারিস অলিম্পিকসে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে জুলিয়েন সময় নিয়েছে ১০.৭২ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের রিচার্ডসন শা’কারি ১০.৮৭ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা এবং তার স্বদেশি জেফারসন মেলিসা ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

জুলিয়েনের সামনে সুযোগ ছিল অলিম্পিকের একটি রেকর্ড ভাঙার। টোকিও অলিম্পিকে ১০.৬১ সেকেন্ড টাইমিং নিয়ে জ্যামাইকার এলানিনে থম্পসন-হেরাহর রেকর্ড গড়েছিলেন। অল্পের জন্য সেটি ছুঁতে পারেননি জুলিয়েন। ২৩ বছর বয়সী এই অ্যাথলেট ২০১৮ সালে ইয়ুথ অলিম্পিক গেমসে ১০০ মিটারে রুপা জেতেন তিনি, সেটি ছিল যুব অলিম্পিকে দেশটির প্রথম পদক পাওয়ার ঘটনা।