সোনা জিতে ইতিহাস গড়লেন কেটি লেডেকি

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:২০ এএম

প্যারিস অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন কেটি লেডেকি। এই মার্কিন সাঁতারু শনিবার ৮ মিনিট ১১ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে তিনি সোনা জিতে নেন। এর মাধ্যমে তিনি ইতিহাসের অংশ হয়ে গেলেন। তার অলিম্পিক সোনা জেতা হয়ে গেল ৯টি।

অলিম্পিকের ইতিহাসে নারী সাঁতারু হিসেবে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড আগেই গড়েছিলেন লেডেকি। এবার তিনি সাবেক সোভিয়েত রাশিয়ার রাশিয়ার লারিসা লাতিনিনার সবোর্চ্চ ৯টি সোনা জয়ের রেকর্ডে ভাগ বসালেন। ৯টি সোনা, ৪টি রুপা, ১টি ব্রোঞ্জ- সব মিলিয়ে লেডেকির অলিম্পিক পদক হলো ১৪টি।

রিও ডি জেনেইরো আসরে ৪টি সোনা ও ১টি রুপা পেয়েছিলেন লেডেকি। টোকিও অলিম্পিকে জিতেছেন ২টি করে সোনা ও রুপা। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে পেয়েছিলেন একটি সোনা। প্যারিসে ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতে তার অভিযান শুরু হয়। এটাই তার অলিম্পিক ক্যারিয়ারে একমাত্র ব্রোঞ্জ।

৮০০ মিটার ফ্রিস্টাইলে এ নিয়ে টানা চার অলিম্পিকে সোনা জিতলেন ২৭ বছর বয়সী লেডেকি। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস ৮ মিনিট ১২.২৯ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং যুক্তরাষ্ট্রের পাইজি ম্যাডেন ৮ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত