বাংলামোটর রণক্ষেত্র

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর বাংলামোটর এলাকা।

রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বাংলামোটর এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা শুরু হয়। এখন পর্যন্ত ধাওয়া-পাল্টা-ধাওয়া চলছে। আন্দোলনকারীরা বাংলামোটর মোড়েরর পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করতে দেখা যায়।

শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর কারওয়ান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায়। তারপর বাংলামোটরে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। গুলির শব্দও শোনা যায়। কয়েকজন বিক্ষোভকারী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।