নারায়ণগঞ্জ

রাস্তা পার হতে গিয়ে গার্মেন্টস শ্রমিক নিহত, লরিতে আগুন

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা পার হতে গিয়ে ট্যাং লরির চাপায় সুমাইয়া আক্তার (১৯) নামে এক গার্মেন্টস  শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। 

রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ৮ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মদনপুর দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল করিম বলেন, ইপিলিয়ান গার্মেন্টের শ্রমিকরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ট্যাং লরির চাপায় সুমাইয়া নামের এক শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। পরে এ ঘটনায় লরিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।