কুমিল্লায় আন্দোলনকারীদের হামলায় ২ সাংবাদিক আহত

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২ সাংবাদিক আহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) সকাল ৯টা ও দুপুর দেড়টার দিকে পৃথক দু’টি ঘটনা ঘটে। 

আহতরা হলেন- দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক দেলোয়ার হোসেন জাকির ও মোহনা টিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি মো. সাহাব উদ্দিন।

জানা যায়, কুমিল্লায় রবিবার সকাল ৯টা থেকে ১ দফা দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিন ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশ রূপান্তরের সাংবাদিক দেলোয়ার হোসেন আহত হন। 

একইদিন সকাল ১০টায় ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা নামক স্থানে অবস্থান নেন। এ সময় হাজার হাজার ছাত্র সরকার পতনের স্লোগান দিতে থাকে। দুপুর দেড়টার  দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় হঠাৎ আন্দোলনকারীরা মোহনা টিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি মো. সাহাব উদ্দিনকে পিটিয়ে জখম করে। পরে অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।