কারফিউ ভেঙ্গে রাজধানীর শাহবাগে জমায়েত হয়েছেন নানা শ্রেণি-প্রেশার মানুষ। ধারণা করা হচ্ছে অন্তত লক্ষাধিক মানুষ এসেছেন শাহবাগে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ টু ঢাকায় ১.৩০ থেকে শাহবাগের দিকে আসতে থাকেন মানুষ। এর মধ্যে কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটলেও জনস্রোত সব শাহবাগে পোঁছেছে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগের চারপাশে সেনাবাহিনী অবস্থান নিয়েছে, তারা নিরাপদে ছাত্র-জনতাকে যেতে দিচ্ছেন। আন্দোলনকারীরা সেনাবাহিনীর সাথে হ্যান্ডেশেক করতে দেখা গেছে।