গণভবনে ঢুকে হাজারো মানুষের উল্লাস

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে বঙ্গভবন ত্যাগ করেন শেখ হাসিনা। দুপুরে গণভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ। 

ভুয়া ভুয়া স্লোগানে তাদের গণভবনে ঢুকতে দেখা যায়। এসময় তারা দেশ স্বাধীন হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। গণভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। কাউকে মুরগি, কাউকে শাকসবজিও নিয়ে যেতে দেখা গেছে।