মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে এসেছে হাজার হাজার মানুষ। বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে।
যদিও আগে খবর পাওয়া যায় যে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)সেনাপ্রধানের বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ জানায়।
বেলা পৌনে ২টায় রাজধানীর শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন। সবাই স্লোগান দিচ্ছেন।
দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে দুইটার দিকে জানা যায়।
মিরপুরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তাঁরা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন।