জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দুই–এক দিনের মধ্যে তার বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।