নীলফামারীর ডিমলা উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক লীগ নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে লাশটি উপজেলা শহরের বাবুরহাট গ্রামের বকদুল ঝুলা নামক স্থানে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠায়।
নিহত রফিকুল ইসলাম উপজেলার পশ্চিম ছাতরাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে। তিনি শ্রমিক লীগের নেতা ছিলেন।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম ডিমলায় ঢাকা বাসস্ট্যান্ডে বিভিন্ন দুরপাল্লার বাসের কাউন্টারে ব্যবসা পরিচালনা করতেন ও ডিমলা শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিমলা থানার ওসি দেবাশিষ রায় দেশ রূপান্তরকে জানান, ধারণা করা হচ্ছে রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।