বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারামুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দাবি করেছেন। আজ মনহল্বার কারামুক্তির পর তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
রিজভী বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের কোটি কোটি ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে ১৩ জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে তাকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর কয়েকদফা তাকে রিমান্ডে নেওয়া হয়।