বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হওয়ার বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর এমন বার্তা দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রাশিয়ার বৃহত্তম সংবাদ সংস্থা তাস।
মস্কো জোর দিয়ে বলেছে, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। একই সাথে, আমরা আশা করি যে বন্ধুত্বপূর্ণ দেশে রাজনৈতিক প্রক্রিয়া শীঘ্রই সাংবিধানিক মাত্রায় ফিরে আসবে।
মস্কো উল্লেখ করেছে, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে বাংলাদেশি সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত। শীঘ্রই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় আমাদের দূতাবাসের মতে, বিক্ষোভের সময় রাশিয়ান নাগরিকরা আহত হননি, যোগ করা হয় রাশিয়ার বিবৃতিতে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ এবং সেনাবাহিনীর সমর্থনে রাষ্ট্রপতি মো. মোহাম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর রাশিয়া এ বক্তব্য দেয়।