২৪ ঘণ্টায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি, মৃত বেড়ে ৩৯৬৫৩

ইসরাইলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে এই হামলায় হামাসের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) মধ্য গাজা উপত্যকার আল-বুরেজ ক্যাম্পে বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে, মিশরের দক্ষিণাঞ্চলীয় গাজা সীমান্তের কাছে রাফাতে পৃথক বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা জানায়, রাফার পূর্বে একটি অতর্কিত হামলায় দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংশ হয়েছে। রাফাতে কয়েক সপ্তাহ ধরে ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।

ইসরায়েলের সঙ্গে ইরান এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর সাথে চরম উত্তেজনার মধ্যে হামলার এ ঘটনা ঘটল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত ও ৬৬ জন আহত হয়েছে।

অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেখানে অ্যাম্বুলেন্স এবং জরুরী সেবার কর্মীদের পৈৗঁছাতে বেগ পেতে হচ্ছে।