যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) টিম ওয়ালজের নাম ঘোষণা করেন কমলা। টিম ওয়ালজে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর সিএনএন ও বিবিসির।
জানা যায়, মঙ্গলবার দুজনের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে। এরপর আগামী কয়েকদিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সফরে যাবেন তারা।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী কমলা। এর আগেই মাত্র দুই সপ্তাহের প্রচারে বেশ সাড়া ফেলেছেন তিনি। সাম্প্রতিক জনমত জরিপগুলোয় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন তিনি।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বলল রাশিয়া