বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বিলের পানিতে ডুবে তাবাসসুম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শ্যামনগর গ্রামে পরিবারের সাথে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে পড়ে যায় ৮ বছরের শিশু তাবাসসুম।

পরে তার লাশ বিলের পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু তাবাসসুমকে মৃত ঘোষণা করেন।

তাবাসসুম শ্যামনগর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে। সে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য বলেন, বিগত বছরগুলোয় প্রভাবশালীদের কারণে ওই বিলের পানিতে সবাই মাছ ধরতে পারত না। সরকারের পদত্যাগের ফলে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ মাছ ধরতে যায়। পরিবারের সদস্যদের সাথে মাছ ধরতে গিয়ে তাবাসসুম বিলের পানিতে পড়ে যায়। পরে তার লাশ বিলের পানিতে ভেসে উঠে।