কুষ্টিয়ায় জেলে গোলাগুলি ও ভাঙচুর, বন্দি পলাতক

কুষ্টিয়ায় কারাবন্দিদের বিদ্রোহ, হামলা, ভাঙচুর, গোলাগুলির ঘটনাসহ ব্যাপক সহিংসতা ও জেল গেট খুলে বেশ কিছু সংখ্যক জেল বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে কুষ্টিয়ার সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা গিয়ে জেল গেটের নিয়ন্ত্রণ নেয়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যে জানা যায়, আজকে আসামিদের জামিনের তারিখ ছিল। বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ জেলখানার মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই দেখা যায় বেশ কিছু সংখ্যক জেল বন্দি গেট দিয়ে বেরিয়ে দিকবিদিক ছুটে যায়। আনুমানিক ২৫/৩০ জনের মতো হবে তারা জেল গেটের মধ্য থেকে বেরিয়ে ছুটতে থাকে।

অভিযানে নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা লে. কর্নেল মাহবুবুল আলম শিকদার বলেন, ‘আমরা দ্রততম সময়ের মধ্যে জেল গেটে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে কিছু ফায়ার করা হয়েছে।