কুষ্টিয়ার ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর নানা সাহাবুলকে (৫০) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক সাহাবুল, ভুক্তভোগীর আপন নানীর দ্বিতীয় স্বামী।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রকিবুল ইসলাম জানান, ‘মঙ্গলবার দুপুরে ভেড়ামারা পৌর এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সাহাবুল নামের একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
