নোয়াখালীতে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দুর্বৃত্তরা মল্লিকা দীঘির পাড়ে অবস্থান নিয়ে মিছিল করে। সেখান থেকে ২৫-৩০টি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাস যোগে ৭০-৮০ জন যুবক সাবেক এমপির দ্বিতল বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ওই সময় এইচ এম ইব্রাহীম বাড়িতে ছিলেন না। হামলাকারীদের মধ্যে অনেকেই মুখোশ পরা ছিলেন।