আছিরা খাতুন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি তারেক

আপডেট : ১৪ মে ২০২৬, ০৩:০৯ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং দেশ টিভির চিফ মার্কেটিং অফিসার আনিসুর রহমান তারেক। 

সম্প্রতি বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আনিসুর রহমান তারেক। তার নির্বাচনের খবর প্রকাশের পর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। 

স্থানীয়রা জানান, আনিসুর রহমান তারেক দীর্ঘদিন ধরে দেশের মিডিয়া ও করপোরেট অঙ্গনে সফলতার সঙ্গে কাজ করে আসছেন। দেশের টেলিভিশন শিল্পের বিজ্ঞাপন ও বিপণন খাতে তিনি একজন সুপরিচিত মুখ। বর্তমানে তিনি দেশ টিভির চিফ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন। তার নেতৃত্বে সংগঠনটি মিডিয়া মার্কেটিং পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, আনিসুর রহমান তারেকের অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। 

এ বিষয়ে স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, ‘নিজ গ্রামের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তার মাধ্যমে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।’ 

সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আনিসুর রহমান তারেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত